সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে শামীম আখতার, বিদ্যালয় ও ক্রীড়া ক্লাবে ফুটবল বিতরণ বাঘারপাড়ায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন চিত্রা মডেল কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঘারপাড়ায় হাজী বাগু শমসের বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ বাঘারপাড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠিত সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বাঘারপাড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাঘারপাড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, পাল্টা দাবি ‘সংস্কার কাজকে ভাঙচুর বলে অপপ্রচার’ বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ ৬পদে ভোট ২৫জুন গভীর রাতে এসিল্যান্ডের অভিযান, দুইটি ভেকু অকেজো। কিশোরগঞ্জ সদর মডেল থানা এলাকা হতে পুলিশি অভিযানে বিপুল পরিমাণে বিদেশী মদসহ ০১ (এক) জন গ্রেফতার।

বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে শামীম আখতার, বিদ্যালয় ও ক্রীড়া ক্লাবে ফুটবল বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা শামীম আখতার বাঘারপাড়া উপজেলার ৯ নম্বর জামদিয়া ইউনিয়নে দিনব্যাপী দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গণসংযোগ করেছেন। এ সময় তিনি শিক্ষা ও ক্রীড়াঙ্গনে উৎসাহ দিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি ক্রীড়া ক্লাবের মাঝে ফুটবল বিতরণ করেন।

গতকাল দিনব্যাপী তিনি জামদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, সংগঠনের কার্যক্রম এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজাহারুল ইসলাম খোকন, জামদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ হাসান তুষার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, জামদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শামীম আখতারের পক্ষ থেকে জামদিয়া ইউনিয়নের বাকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বারবাগ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ক্রীড়া সামগ্রী বিতরণ একটি ইতিবাচক উদ্যোগ। সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews