রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়া চৌরাস্তা বাজার কমিটির নির্বাচনে মশিউল, সেলিম, তারেক ও লিটন বিজয়ী কৃষি-পর্যটনে বদলে যেতে পারে গ্রামীণ অর্থনীতি সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

বাঘারপাড়া চৌরাস্তা বাজার কমিটির নির্বাচনে মশিউল, সেলিম, তারেক ও লিটন বিজয়ী

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে যশোরের বাঘারপাড়া চৌরাস্তা বাজার কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে সকাল থেকেই বাজার এলাকায় ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন—মো. মশিউল আজম (ছাতা), মো. রেদোয়ান হোসেন (বাঘ) ও মো. আজিজুর রহমান (ফুটবল)। ২১৩ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি মো. মশিউল আজম।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. সেলিম রেজা (সাইকেল), মো. শফিয়ার রহমান (হরিণ) ও মো. আমিনুল ইসলাম (ফ্যান)। ২৬৩ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সেলিম রেজা।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. তারেক (টিউবওয়েল), মো. জাহিদ হাসান (আনারস), মো. সৌখিন হোসেন (তালা) ও মো. মেহেদী হাসান (মাছ)। ২৬৭ ভোট পেয়ে পুনরায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. তারেক।

কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. লিটন হোসেন (মোরগ) ও মো. হুমায়ুন কবীর (কলস)। ২৬৭ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. লিটন হোসেন।

নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা গত কয়েকদিন ধরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও প্রচারণা চালান। ভোটগ্রহণের দিন সকাল থেকেই বাজার এলাকায় প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবের আমেজ তৈরি হয়। ব্যবসায়ীরাও স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।

চারটি গুরুত্বপূর্ণ পদেই বর্তমান নেতৃত্বের পুনরায় বিজয়কে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, আগামী মেয়াদে নির্বাচিত কমিটি বাজারের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ এবং ফলাফল ঘোষণা সম্পন্ন হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট