শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চিত্রা মডেল কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঘারপাড়ায় হাজী বাগু শমসের বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ বাঘারপাড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠিত সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বাঘারপাড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাঘারপাড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, পাল্টা দাবি ‘সংস্কার কাজকে ভাঙচুর বলে অপপ্রচার’ বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ ৬পদে ভোট ২৫জুন গভীর রাতে এসিল্যান্ডের অভিযান, দুইটি ভেকু অকেজো। কিশোরগঞ্জ সদর মডেল থানা এলাকা হতে পুলিশি অভিযানে বিপুল পরিমাণে বিদেশী মদসহ ০১ (এক) জন গ্রেফতার। শ্রীপুরের কাঁঠাল: সম্ভাবনার পাহাড়, সংকটেরও গল্প,আধুনিক সংরক্ষণাগার না থাকায় প্রতিবছর নষ্ট হয় বিপুল উৎপাদন বাঘারপাড়ার ঐতিহ্যবাহী চিত্রা মডেল কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নির্বাচনে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন কড়াকড়ি করল বাংলাদেশ ব্যাংক

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২৫ বার পড়া হয়েছে

সংসদ নির্বাচন ঘিরে প্রতিবারের মতো এবারও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে লেনদেন সীমিত রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার এ সংক্রান্ত নির্দেশনা দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, রোববার থেকে শুরু করে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন রাত ১২টা পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করা যাবে। এই সময়ে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ পাঠানো ও উত্তোলন উভয় ক্ষেত্রেই এই সীমা কার্যকর থাকবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, “প্রতিবার ১ হাজার টাকা করে এক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পাঠানো কিংবা উত্তোলন করা যাবে।”

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ আরেকটি নির্দেশনায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে জানানো হয়েছে, নির্বাচনকালীন সময়ে গ্রাহকপ্রতি দৈনিক নগদ লেনদেনের সর্বোচ্চ সীমা হবে এক লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্দেহজনক লেনদেন নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যেই এ ধরনের সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অতীতেও জাতীয় নির্বাচন উপলক্ষে একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews