বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, পাল্টা দাবি ‘সংস্কার কাজকে ভাঙচুর বলে অপপ্রচার’ বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ ৬পদে ভোট ২৫জুন গভীর রাতে এসিল্যান্ডের অভিযান, দুইটি ভেকু অকেজো। কিশোরগঞ্জ সদর মডেল থানা এলাকা হতে পুলিশি অভিযানে বিপুল পরিমাণে বিদেশী মদসহ ০১ (এক) জন গ্রেফতার। শ্রীপুরের কাঁঠাল: সম্ভাবনার পাহাড়, সংকটেরও গল্প,আধুনিক সংরক্ষণাগার না থাকায় প্রতিবছর নষ্ট হয় বিপুল উৎপাদন বাঘারপাড়ার ঐতিহ্যবাহী চিত্রা মডেল কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঘারপাড়ার দরাজহাটে ৫০০ ফুট ফ্ল্যাট সলিং সড়কের উদ্বোধন দুস্থ ও অসহায় মানুষের পাশে জামায়াতে ইসলামী – বাঘারপাড়ায় নগদ অর্থ বিতরণ যশোরের বাঘারপাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন বাঘারপাড়ায় প্রযুক্তির ছোঁয়ায় উদ্ভাবনের উৎসব, স্থানীয় উদ্ভাবন নিয়ে সেমিনার ও বিজ্ঞান প্রদর্শনী

বাঘারপাড়া উপজেলা পরিষদের গেটে লেখা পরিবর্তন: ‘খুনি হাসিনা’ মুছে ‘জয় বাংলা’, জড়িত থাকার দাবি ছাত্রলীগ নেতার

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৭৩ বার পড়া হয়েছে

 

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের প্রধান গেটের বিতর্কিত দেয়াললেখা মুছে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দাবি করেছে ছাত্রলীগের এক নেতা, যা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

জানা গেছে, সোমবার (রাতের কোনো এক সময়) হেলমেট পরিহিত কয়েকজন ব্যক্তি উপজেলা পরিষদের মূল গেটে এসে আগে লেখা ‘খুনি হাসিনা’ ও ‘হাসিনা ভুয়া’ কথাগুলো আংশিক মুছে দিয়ে তার ওপর কালো রঙে ‘জয় বাংলা’ লিখে যায়।

এর আগে, গত ৫ আগস্ট সরকার পতনের দিন বিকেলে উপজেলার ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে কিছু ব্যক্তি গেটের দক্ষিণ পাশে লাল কালি দিয়ে ‘খুনি হাসিনা’ এবং উত্তর পাশে ‘হাসিনা ভুয়া’ লিখে দেয়। দীর্ঘ সময় ধরে লেখাগুলো অক্ষত ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক ঘটনায় ‘হাসিনা’ শব্দটি অপরিবর্তিত রেখে ‘খুনি’ ও ‘ভুয়া’ শব্দ কেটে তার ওপর নতুন করে ‘জয় বাংলা’ লেখা হয়েছে। বিষয়টি নিয়ে পৌরসভার বিভিন্ন চায়ের দোকান ও জনসমাগমস্থলে ব্যাপক আলোচনা হলেও সরাসরি কারা এ কাজে জড়িত তা নিয়ে ধোঁয়াশা ছিল।

তবে এ ঘটনায় নারিকেলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমডি সাগর হুসাইন সাগর তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে দায় স্বীকার করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজীর নির্দেশনা এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেনের নেতৃত্বে ‘কুরুচিপূর্ণ মন্তব্য’ অপসারণ করে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান লেখা হয়েছে।

পোস্টের সঙ্গে একটি ভিডিওও শেয়ার করা হয়, যেখানে দেখা যায়—একজন ব্যক্তি হেলমেট পরে স্প্রে দিয়ে লেখা পরিবর্তন করছেন এবং অন্য একজন তাকে নির্দেশনা দিচ্ছেন। পরবর্তীতে ভিডিওসহ পোস্টটি আশরাফুল কবির বিপুল ফারাজী তার নিজস্ব ফেসবুক পেজ থেকেও শেয়ার করেন।

এ বিষয়ে বাঘারপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার জানান, “ঘটনার বিষয়ে আমি এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নই।”

ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং প্রশাসনের তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছেন সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews